সেনবাগে বাস চাপায় সিএনজি চালক নিহত

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগে বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩  ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক মো.মহি উদ্দিন (৪০)। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান,  নিহত সিএনজি চালক গ্যাসের জন্য দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মা-বাবার দোআ পরিবহণ সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মহি উদ্দিনের মৃত্যু হয়। তবে এসময় সিএনজিতে কোনো যাত্রী ছিলো না। বাসটিকে আটক ককরা হয়েছে, তবে বাস চালক ও হেলপার পালিয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...