হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু, উদ্ধার ৮

Date:

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে উল্টে মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে নিখোঁজ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।
নিহত জেলেরা হলো, উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো.রহমতের ছেলে মো.ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো.ফারুখের ছেলে রাজিব (১২)।
জানাযায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য নদীতে যায়। নদীতে হঠাৎ দমকা হাওয়া দেখা দিলে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৮ মাঝি মাল্লা সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলেও ২ জেলে তখন নিখোঁজ হয়। অনেক খোজাখুজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। এ রিপোট লেখা পর্যন্ত দুই জেলোর লাশ বাংলাবাজার ঘাটে এনে রাখা হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, ঘটনাটি আমি শুনেছি । ঘটনাস্থালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...