কোম্পানীগঞ্জে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

Date:

এএইচএম মান্নান মুন্না :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বুধবার (১৩ নভেম্বর) সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে।

নিহত স্বপন ওরফে বেচু (১৮), নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বেচু মিয়ার বাড়ির ছবির পাইক গ্রামের সেলিম’র ছেলে। এর আগে বুধবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে নোয়াখালীর জেলা শহরের গণকবরে অজ্ঞাত লাশ হিসেবে তাকে দাফন করা হয়।

পরে নিহতের পরিবার খবর পেয়ে বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানায় আসে।

নিহতের বড় ভাই জানায়, তার ভাই স্বপন ওরফে বেচু পেশায় অটোরিকসা চালক ছিল। তবে কে বা কাহারা কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে সে কিছুই বলতে পারেনি। তিনি আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...