কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় এক বৃদ্ধকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করায় মো. আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর ছেলে মো. আনোয়ার হোসেন (২২)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাছনি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আসরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে আবুল কাশেম অভিযুক্ত ইউনুছ নবী রিহানকে (১৯) প্রকাশ্যে ধূমপান করতে দেখেন। এ সময় তাঁকে ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দেন আবুল কাশেম। এতে ক্ষিপ্ত হয়ে রিহান ধারালো কিরিচ দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষায় বসে পড়লে কোপটি তাঁর কোমরের নিচে লাগে। এতে তিনি গুরুতর জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আহত অবস্থায় মাটিতে পড়ে থাকার পরও তাঁকে মারধর করা হয়। এ ছাড়া অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্বজনেরা আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেনের অভিযোগ, ঘটনার বিষয়ে অভিযুক্ত রেহানা আক্তারকে জানালে মামলা করলে আরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন।

এদিকে রিহান’র পরিবারের দাবী, রিহান’র মাকে আবুল কাসেম বিয়ের প্রস্তাব দিয়ে থাকে। প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তাঁকে নিয়মিত উত্যক্ত করা হতো। ফলে রিহান ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে আড়তে মজুত রাখা ৩০ কেজি ইলিশ জব্দ, গেল এতিমখানায়

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের...

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...