কোম্পানীগঞ্জে স্বামীকে বেঁধে নববধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার-২

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে স্বামীর সাথে ঘুরতে যাওয়া এক নববধূকে (১৮) গণধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টার (২৭) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সহ তিনজন ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে তাকে পালাক্রমে গণধর্ষণ করে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একরামুল হকের ছেলে আনোয়ার হোসেন রিয়াদ ও একই ওয়ার্ডের আলা উদ্দিনের ছেলে জালাল উদ্দিন মিস্টার। এ ঘটনায় এখনও পলাতক রয়েছে নুরনবীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)।

জানা গেছে, গত বুধবার (১৪জুন) সকালে জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে মোটরসাইকেল যোগে মুছাপুর রেগুলেটর পর্যটন এলাকায় ঘুরতে যান ওই দম্পতি। রেগুলেটর পার হয়ে বেলা ১১টার দিকে পূর্বপাশের বাগানের সড়কে দাঁড়িয়ে ছবি তোলার সময় রিয়াদ, আলা উদ্দিন ও জাহাঙ্গীর দেশীয় অস্ত্র নিয়ে তাদের ভয়ভীতি দেখায় এবং গৃহবধূর স্বামীকে মারধর করে। একপর্যায়ে তারা গৃহবধূর স্বামীকে গামছা দিয়ে গাছের সাথে বেঁধে রেখে বাগানের ভিতরে নিয়ে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ধর্ষকরা এ ঘটনা কাউকে বললে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। এ ঘটনায় গত ১৮ জুন ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

মামলার বাদী বলেন, গত ২০ মার্চ আদালতের মাধ্যমে তাদের বিয়ে হয়। ওইদিন মুছাপুর ঘুরতে গেলে আসামিরা আমাকে বেঁধে রেখে বাগানের ভিতরে নিয়ে আমার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...