বিএনপি জোট সরকার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে – বেলায়েত হোসেন

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: বিএনপি জোট সরকার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন। গতকাল শনিবার বিকেলে চাটখিল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীর পর আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আগামীকাল বিএনপি-জামায়েতের ডাকা অবরোধকে না মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও সকল গাড়ি চালকদের গাড়ি চালানোর আহবান জানান।

চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইমরুল চৌধুরী রাসেলের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক পদপ্রার্থী সালাহ উদ্দিন সুমন। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক নুর উদ্দিন উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পাটোয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলম সেলিম, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নোমান পাটোয়ারী ও সাইফুল ইসলাম, খিলপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজাহান, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ মিজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...