টাইম ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রহিম উল্যাহর পিতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আলহাজ্ব মো. আবদুল ওহাব (৯০) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দুপুর ২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এস. এম. রহিম উল্যাহর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহিল কাইউম ও ওবায়দুল রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মনির হোসেন, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী হারুনুর রশিদ সুমন, নোয়াখালী জেলা জাসদের আহ্বায়ক মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জাসদ সভাপতি গোলাম কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন এবং কাছারীর হাট শহীদ কর্নেল তাহের স্মৃতি সংসদ ও কর্নেল তাহের স্মৃতি কিন্ডারগার্টেনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক
Date:

