নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বিরোধী তারুণ্যের সাইকেল শোভাযাত্রা

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: ধর্ষণ, যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বিরোধী তারুণ্যের সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই সময় ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ করা, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে-পরিবহণে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালু করার দাবি জানায়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক –প্রান, নোয়াখালী জেলা স্কাউট এবং একশান এইড বাংলাদেশ যৌথভাবে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে সাইকেল মার্চের উদ্বোধন করে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও সংহতি বক্তব্য রাখেন নারী অধিকার নেত্রী নুর নাহার রিনি, জেলা স্কাউটের সেক্রেটারি আহম্মদ হোসেন ধনু, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

আয়োজকরা জানান, সাম্প্রতিককালে নোয়াখালী জেলায় নারীর প্রতি সহিংসতার ঘটনার বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র অক্টোবর মাসেই নোয়াখালী জেলায় ১৯টি ধর্ষণসহ নারীর প্রতি ৪১ সহিংস ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, এই মাসে ধর্ষণ ১৯টি, ধর্ষণচেষ্টা সাতটি, হত্যা পাঁচটি, অপহরণ একটি, আত্মহত্যা একটি, শারীরিক নির্যাতন দুটি, বিবস্ত্র করে নির্যাতন একটি, শ্লীলতাহানির চেষ্টা দুটি, যৌন হয়রানি দুটি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে হামলা ও হয়রানি দুটি ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...