নোয়াখালীতে দেলোয়ার বাহিনীর মতো সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- ডিআইজি

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: ‘নোয়াখালীতে দেলোয়ার বাহিনীর মতো যেসব বাহিনী আছে সেগুলো চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে’ বলেন জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন কালে তিনি এ উক্তি করেন।

এর আগে তিনি ভুক্তভোগী নারী ও তার স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই নারীকে নির্যাতন করা সেই টিনের ঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সংশ্লিষ্টতের দিক নির্দেশনা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...