কোম্পানীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারিকেল বেপারীর দোকান এলাকার নারিকেল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নারিকেল বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুবুর রহমান মাহির (২) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় মাহির পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 কোম্পানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যু সম্পর্কে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...