কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় কার্তুজসহ পাইপগান উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভূমিহীন বাজারগামী রোডের সেলিম মিয়ার দোকান সংলগ্ন বাগান থেকে এসব উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফকিরা ভূমিহীন বাজার এলাকায় অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বাগানে তল্লাশি চালিয়ে একটি ১২ ইঞ্চি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ একটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হবে। এছাড়াও ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে যুবদল’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য...

এইচএসসি পরীক্ষার ফলাফলে দুই উপজেলার মধ্যে বামনী ডিগ্রি কলেজ শীর্ষে

নোয়াখালী প্রতিনিধি:এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কবিরহাট ও কোম্পানীগঞ্জ দুই...

কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলেকে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

কোম্পানীগঞ্জ (নোয়াখালী)সংবাদদাতা:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা...

ফুটস্টেপস’র সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক :: আজ (২৭ অক্টোবর) মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস...