কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় কার্তুজসহ পাইপগান উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভূমিহীন বাজারগামী রোডের সেলিম মিয়ার দোকান সংলগ্ন বাগান থেকে এসব উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফকিরা ভূমিহীন বাজার এলাকায় অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বাগানে তল্লাশি চালিয়ে একটি ১২ ইঞ্চি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ একটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হবে। এছাড়াও ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ভোট হোক বিবেকের, নেতৃত্ব হোক সৎ মানুষ’র

সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি...

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে গ্রেপ্তার ৬

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকাল সন্দেহে ছয় ডাকাতকে গ্রেপ্তার...

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...