বেগমগঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে কোম্পানীগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতন করার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড।

আজ (৫ অক্টোবর) সোমবার বাদ যোহর বসুরহাট বাজারস্থ রেজেস্ট্রি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জিরোপয়েন্ট, রুপালি চত্তর ও বসুরহাট কেন্দ্রীয় মসজিদ মোড় হয়ে ইসলামী ব্যাংকের সামনে আসলে পুলিশী বাধার মুখে বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায়।

এসময় ইশা ছাত্রের জেলা প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ ওলি উল্যাহ সহ ৪ জনকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন আমরা ধর্ষণ কারীর পক্ষে নই, বিক্ষোভ মিছিল করবে ভালো কথা কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া এতবড় মিছিল করা কোনো ভাবেই তাদের উচিত হয়নি, তাই মিছিলে বাধা দিতে আমরা বাধ্য হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...