কোম্পানীগঞ্জে ২৪ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে চব্বিশ ঘন্টা প্রসব সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী’র সভাপতিত্বে প্রসব সেবা নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা জিয়াউল হক মীর, নোয়াখালী জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম জহিরুল ইসলাম, সহকারি পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. মো.কামরুল হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।

এ সময় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ প্রসব সেবার গুরুত্ব আরোপ করেন। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...