নোয়াখালীতে ১২০ শয্যার কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধন

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১২০ শয্যার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোভিড-১৯ হাসপাতাল চালু করা হয়েছে।

জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় বিশেষায়িত এ হাসপাতাল স্থাপন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান উপস্থিত ছিলেন।
হাসপাতালটিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে দু’টি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট।
বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোভিড-১৯ রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...