সোনাইমুড়ীতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করায় পরিবারসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রবাসী

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: করোনা সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকার গবিন্দপুরে এক প্রবাসীসহ পরিবারের ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে প্রবাসীসহ তার পরিবারের ৯ জনকে উপজেলার নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় রাখা হয়।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, সোনাইমুড়ী পৌর এলাকার গোবিন্দপুরে এক প্রবাসী গত ২২ মার্চ দুবাই থেকে আসেন। আসার পর তিনিসহ তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে বাইরে ঘোরাফেরা করায় এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে উক্ত প্রবাসীর পরিবারের ৯ জনকে বিকেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এনে রাখা হয়। তার পরিবারের দুই জনের শরীরে একটু জ্বর রয়েছে।

তিনি আরও জানান, ওই প্রবাসীর আরও দুই দিন বাকি রয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার। এর মধ্যে করোনার কোনো নমুনা দেখা না গেলে তাদের ছেড়ে দেয়া হবে।

সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, এর আগে স্থানীয় প্রশাসন উপজেলার দেওটি ইউনিয়নের একটি পরিবারের ছয়জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দিচ্ছে এবং তাদের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...