দুপ্রক কোম্পানীগঞ্জের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Date:

নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র উদ্যোগে হতদরিদ্র, অসহায়, গৃহহীন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

বৃহস্পতিবার  (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ নং স্লুইজ গেট এলাকায় ক্যাম্পেইন টি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। উপস্থিত ছিলেন, দুপ্রক সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন, দুপ্রক সদস্য মোহাম্মদ শাহজাহান, আশ্রাফুল আলম লিংকন, ডাক্তার ইবরাহিম সিরাজী, মোহাম্মদ সহেল, মোহাম্মদ রিপন, হেলাল আরেফিন  প্রমুখ।

এসময় শীতার্ত মানুষদের কাছে তাদের অনুভুতি জানতে চাইলে তারা বলেন, আমরা সত্যিই আজ অনেক অনেক আনন্দিত। কৃষি কাজ করে পরিবার চালাই আমরা। ঘর ভাঙ্গা হওয়ায় রাতে শীতের বাতাসে খুব কষ্ট করে কাটাতে হয়। বাচ্ছাদের মুখের দিকে তাকানো যায়না। আমরা দুপ্রক পরিবারের কাছে কৃতজ্ঞ। এটার সাথে জড়িত সকলের জন্য দোয়া রইলো।

এদিকে কম্বল পাওয়া বৃদ্ধা  শরিফা খাতুন (৭০) এর কাছে অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, বাবা রে আমি ভিক্ষা করে খাই। আজ খুশি এ কম্বল পেয়ে। শীতকাল মোটামুটি ভালো কাটবে। রাতে বাতাসে হাত পা অনেকটা শোধহীন হয়ে যায়।

বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস -চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বলেন, আমরা যারা শীতে ভালো শীত বস্ত্র গায়ে কাটায় তারা এরকম চরাঞ্চলের নদী ভাঙ্গা, দুঃখ দুর্দশায় জর্জরিত মানুষদের কথাও ভাবা উচিত। আর সে ভাবনা থেকে দুপ্রক যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অনেক গুরুত্বপূর্ণ। দুপ্রকের এ উপহারে তাদের শীত কিছুটা হলেও লাগব হবে।

দুপ্রক কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন জানায়, দুপ্রক পরিবার সদস্যের ও সচেতন ব্যক্তিবর্গের অনুদানে দুপ্রক কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে ১০০০ কম্বল হতদরিদ্র, অসহায়, দুস্থ্, গৃহহীন মানুষের মাঝে বিতরনের লক্ষ্যে হতদরিদ্র মানুষদের চিহ্নিত করে ক্যাম্পেইন করে বিতরন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...