শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জের ইউএনও

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ এর আলোকে ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যলায় শুদ্ধাচার পুরস্কারের জন্য নোয়াখালী জেলায় কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনওকে নির্বাচন করা হয়েছে।

নোয়াখালী জেলায় উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ৩য় থেকে ৯ম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান কর্তৃক ১১০(৩৬) নং স্মারকে প্রেরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।

পুরস্কারের বিষয়ে ইউএনও মো.মেজবা উল আলম ভূঁইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কার অর্জন কাজের ক্ষেত্রে আরও উৎসাহিত করার পাশাপশি জনগণের সরকারি সেবার মান আরও গতিশীল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...