১৭ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে খুন

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদর উপজেলায় সম্পত্তির বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার পর ১৭ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মাসুদকে (৪৭) গ্রেপ্তার করেছেন র‍্যাব-১১ এর সদস্যরা।

মঙ্গলবার (১৩ জুন) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাসুদ নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজদী মাষ্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে মাসুদ ১৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর আড়াইটার দিকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাসুদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ...

কোম্পানীগঞ্জে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে...

রংপুরে শিক্ষকসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের...

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...