নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নির্ঝর কনভেনশনে এ আয়োজন করা হয়।
ইফতার পূর্বে ইঞ্জিনিয়ার আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল কাশেম, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকীম, ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ রিয়াদ ও আবদুল হালীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শাহ আলম।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের সদস্যবৃন্দ, স্থানীয় প্রকৌশলী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবু জাফর।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

