কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে ধর্ষণের শিকার শিশু, ধর্ষক আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে  ৯ বছরের এক শিশু। রবিবার রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে অভিযুক্ত ধর্ষককে নিজ বাড়ি থেকে আটক করে ওই দিন রাতে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী।

আটককৃত, জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকনের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রবিবার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে রাত ৩টার দিকে প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে।  পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী জয়নালকে আটক করে।

ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...