কোম্পানীগঞ্জে প্রাইভেট ক্লিনিক সমিতির কমিটি গঠন- কুদ্দুস সভাপতি, নুরনবী সম্পাদক

Date:

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি পুনঃগঠন করা হয়েছে।

কমিটিতে আলহাজ্ব আব্দুল কুদ্দুসকে সভাপতি ও মোঃ নুরনবী সবুজকে সাধারণ সম্পাদক করে কমিটির ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবদুল হক,সহ-সভাপতি কাজী মো.ফজলুল করিম ফয়সাল,সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাজু,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ,দপ্তর সম্পাদক আইয়ুব আলী।
কার্যনির্বাহী সদস্য ডাঃ খুরশিদ আলম,মাষ্টার আবদুল জলিল,সামছুদ্দিন,আতিক উল্যাহ,কাজী আহমদ করিম,মো.আজিজ,ইমাম উদ্দিন সবুজ,জসিম উদ্দিন ও সোহাগ।

বুধবার( ২সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা পূর্বে বসুরহাট নির্ঝর কনভেনে
এক বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বসুরহাট পৌর প্রশাসক আনোয়ার হোসাইন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম,
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন। বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষ প্রতীকের ফখরুল বিজয়ী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫...