কোম্পানীগঞ্জে ১৯ ব্যক্তির অর্থদণ্ড

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারের দেওয়া নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চায়ের দোকানে আড্ডা, জনসমাগম ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বসুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে সরকার থেকে দেওয়া নিষেধ অমান্য করে উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন স্থানের চা দোকানে লোকজন আড্ডা দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে  দোকানে আড্ডা, জনসমাগম ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৯ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। একইসাথে চা দোকান খোলা রাখার অপরাধে চারটি চা দোকানকে অর্থদণ্ড করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থদণ্ডের পাশাপাশি করোনা প্রতিরোধে জনগনকে সর্তক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুরে নতুন করে রেগুলেটর নির্মাণ হলে বদলে যাবে নোয়াখালীসহ উপকূলের অর্থনীতি

মুছাপুরে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,...

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে অভিযান: ৫ চালককে অর্থ দণ্ডিত, ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের...

কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ ইঞ্জিনিয়ার্স এণ্ড আর্কিটেক্টস এসোসিয়েশনের উদ্যোগে...

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...