ক্রেতা সেজে চুরি, ৬ নারী সদস্য আটক

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের ৬ নারী সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) কামরুজ্জামান (পিপিএম) ফোনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সোমবার দিনগত গভীর রাতে নোয়াখালী সদরের মাইজদী বাজারের বিভিন্ন বাসা বাড়িতে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাই কাপড়সহ তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, লক্ষী নারায়নপুর এলাকার  মো.রাজীব’র স্ত্রী সেলিনা আক্তার (২৭), মো.রুবেল’র স্ত্রী রোকসানা বেগম (২৫), সফিপুর এলাকার জাহাঙ্গীর আলম’র স্ত্রী রজিনা (৩০), দক্ষিণ কাদির হানিফ ইউনিয়নের ৪নং ওয়র্ডের দেলোয়ার হোসেন’র স্ত্রী মোনোয়ারা বেগম (৩৫), পৌরসভা ১নং ওয়ার্ডের মধুপুর এলাকার আবুল হোসেন’র স্ত্রী জুলেখা বেগম (৩৮), পৌরসভা ১নং ওয়ার্ডের মধুপুর এলাকার জহির আহম্মেদ’র স্ত্রী জেসমিন আক্তার (৩৮)।  এ সময় নারী আন্তজেলা চোর চক্রের সিএনজি ড্রাইভার সুধারাম থানার মৃত ফজলুল রহমান’র ছেলে জহির আহম্মেদ (৫৫), কে আটক করে ডিবি পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দল বেঁধে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে প্রবেশ করে চুরি করত। এভাবে তারা তাদের সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক চুরির ঘটনা ঘটিয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...