গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে স্বাস্থ্যকর্মীসহ আরও ১১ জন সহ মোট আক্রান্ত ৩৪

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী ও গাড়িচালকসহ আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত হলেন। এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। যার মধ্যে মারা গেছেন দুইজন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনজন।

রোববার দুপুরে জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, ৭ মে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়। রোববার দুপুরে তাদের রিপোর্টে আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন বলেন, এর আগে ৬ মে নমুনা সংগ্রহ করা তিনজনের রিপোর্ট শনিবার রাতে পজিটিভ আসে। তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা; পেশায় ব্যাংক কর্মকর্তা। অপর দুইজনের একজন সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের মাদরাসাশিক্ষক। তিনি ছাতারপাইয়া বাজারে সৌদিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। অপরজন জনতা ব্যাংকের সিকিউরিটি অফিসার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা । এ নিয়ে জেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কর্ণেল তাহের’র ৫০তম হত্যা দিবস পালন করেছে জাসদ

মহানগর প্রতিনিধি:জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি শহীদ কর্নেল...

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ

টাইম ডেস্ক:আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ...

স্পেন’র তারকা “রদ্রি” কেন গোল্ডেনবল পেলেন!

ক্রিড়াডেস্ক: ​সবাই নিশ্চিত ছিলেন গোল্ডেন বল পাবেন লিওনেল মেসি। কিন্তু...

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...