গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাল বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ

Date:

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও  নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কেউ গৃহবধৃকে নির্যাতনের সাথে জড়িত থাকলে আমরা তদন্ত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো। যারা এ ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করে এবং যারা অপরাধীদের পৃষ্ঠপোষকতা দেয় তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। নারী ধর্ষণকারীসহ অপকর্মকারীরা দলীয় নেতাদের সাথে বড় বড় পোষ্টার ঝুলিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করে।
তিনি আরও বলেন, যে দেলোয়ার আমার নামে পোস্টার ছাপিয়েছে এটি অনলাইনে তৈরি করা হয়েছে। আমি কখনো সন্ত্রাসীদের আশ্রয় ও পশ্রয় দেই না।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আমার সংসদীয় এলাকায় কারা সন্ত্রাসী গোষ্ঠী লালন-পালন করে আপনারা তা খুঁজে বের করেন এবং আমার এলকায় বিশেষ করে সম্রাট ও সুুুুমন বাহিনীকে কারা আশ্রয় দিচ্ছে তা বের করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...