চাটখিলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

Date:

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের বান্সা গ্রামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আবদুর রহমান প্রান্ত (১৭) কে পুলিশ গ্রেফতার করেছে।

প্রান্ত বান্সা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাইয়ের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে আবদুর রহমান প্রান্তকে আসামি করে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, প্রবাসীর কন্যা ভিকটিমকে বিয়ের প্রলোভনে পার্শ্বের বাড়ীর প্রান্ত একাধিকবার ধর্ষণ করে। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে প্রান্ত ওই ছাত্রীর ঘরে ঢুকে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ী ও আসে পাশের লোকজন এগিয়ে আসলে প্রান্ত দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। উপস্থিত লোকজন প্রান্তকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রান্তকে আটক করে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...