ঢাকায় নারীর মৃত্যু, ফেনীতে লাশ দাফনে বাধা

Date:

ফেনী সংবাদদাতা :: ঢাকায় কিডনি সমস্যাজনিত রোগে হাজেরা বেগমের (৬০) মৃত্যু হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ভেবে ফেনীতে তাঁর লাশ দাফনে বাধা দিয়েছে এলাকাবাসী। সোমবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে লাশ দাফন করা হয়।

ইউএনও নাসরীন সুলতানা ও স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁঞা জানান, কিডনি সমস্যাজনিত রোগে অসুস্থ হয়ে ওই নারী ঢাকার কল্যাণপুর এলাকায় একটি বেসরকারি কিডনি হাসপাতালে মারা যান। মৃতের স্বজনেরা রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের বাধা দেয়। একপর্যায়ে গ্রামের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়। পরে ফেনী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, করোনায় মৃত্যু ভেবে লাশ দাফনে বাধা দেওয়া হয়েছিল। পরে রাতেই ফেনী পৌরসভার সুলতানপুর পৌর কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া বৃদ্ধ নারীর ভাই কামাল উদ্দিন মোল্লা বলেন, চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে লাশ নিয়ে আসা হয়। আবুপুর গ্রামে আসার পর স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুষ অ্যাম্বুলেন্স অবরোধ ও ভাঙচুর করে লাশ দাফনে বাধা দেয়। তাঁর বোন করোনায় আক্রান্ত ছিলেন না। কয়েকজন মানুষ তাঁদের জায়গা জমি দখল করে রেখেছে, তারা এই ষড়যন্ত্র করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

উন্নয়নের পথে বাংলাদেশের অন্তর্নিহিত সংকট

সকল দেশে যেখানে অগ্রগতি, বাংলাদেশে কেন বাড়ে অবনতি?”—প্রশ্নটি কঠিন,...

নোয়াখালী-৫ আসনে সড়কের দুরবস্থা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ উল্যা,বিশেষ প্রতিনিধি: স্বাধীনতার পর থেকে নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে একটি...

ডেঙ্গু: মশার বিরুদ্ধে যুদ্ধ নয়,পরিষ্কার-পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার

মোহাম্মদ উল্যা:ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বর নয়; এটি...

১৮ মাসের মেয়েকে রেখেনোয়াখালীতে সামরিক মর্যাদায় পিয়াসের দাফন

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ...