দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর ৩ জন নিহত

Date:

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...