দুই অনুসারীকে পুলিশে সোপর্দ করলেন কাদের মির্জা

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ৮০ বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগে দুই অনুসারীকে পুলিশে সোপর্দ করলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে দুজনকে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হচ্ছে- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়া গ্রামের মাস্টার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে মো. সাজু (২৮) ও মো. মুজিবুর রহমানের ছেলে মশিউর রহমান মামুন (২৫)।

এর আগে নির্যাতিতা বেগম রোকেয়া (৮০) বাদী হয়ে থানায় দুজনের বিরুদ্ধে মারধরের মামলা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, জমি দখলে বাধা দেওয়ায় উপজেলার চরপার্বতী ৩ নম্বর ওয়ার্ডের ওই বৃদ্ধাসহ পরিবারের লোকজনকে পিটিয়ে জখম করে। বিষয়টি বুধবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে জানালে তিনি তাৎক্ষণিক দুই অনুসারীকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও জানান, আসামি সাজুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরও চারটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...

নোয়াখালীর ৫টি আসনে বিএনপির বিজয়, একটিতে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে...