দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট গ্রহন ১১ নভেম্বর

Date:

নিউজ ডেস্ক :: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১১ নভেম্বর। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে তা এখনই বলা যাচ্ছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...