নোয়াখালীতে বিউটি পার্লারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ জনকে কারাদন্ড ও জরিমানা

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে ৩ পার্লার কর্মীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে, রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লার কর্মী সিমু (২২), সূচি (২০)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন সুধারাম থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১মাসের কারাদণ্ড ও ৩০ হজার টাকা জরিমানা করা হয়।  এসময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আজ সন্ধ্যায় এক প্রবাসীর স্ত্রী একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপ চর্চা করা হয়। ওই সময় গৃহবধূ জানায় তার মুখ প্রচন্ড ঝলছে। তখন পার্লার কর্মীরা জানায় এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনো পোড়ার মত ঝলসে যায়। অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট–মাইজদী রুটে বাস না চলার পেছনে কি উদাসীনতা, নাকি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব!

নোয়াখালীর বসুরহাট থেকে সোনাপুর হয়ে মাইজদি কোর্ট পর্যন্ত সড়কটি...

কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা...

কোম্পানীগঞ্জে তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন...

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত...