বাহরাইনে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Date:

প্রবাস ডেস্ক :: বাহরাইনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সাহাব উদ্দিন উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে।

বাহরাইন প্রবাসী সালাহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করেন। পরে তিনি নিজেই হেঁটে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্ত্রী রেহানা আক্তার বলেন, আমার স্বামীর দেশে আসার কথা ছিল, সেই আসা এখন শেষ আসা হলো। আমার সব শেষ হয়ে গেল। সরকারের সহযোগিতা ও আইনি প্রক্রিয়া শেষে সাহাব উদ্দিনের মরদেহ দূতাবাসের মাধ্যমে শিগগিরই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন সাহাব উদ্দিন। তিনি স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট একাডেমী প্রতিষ্ঠাতার নবম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমী-এর...

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত সংসদ সদস্যকে শিক্ষক সমিতির অভিনন্দন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে...

নব নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামকে ব্যারিস্টার মুন্নী’র অভিনন্দন

টাইম ডেস্ক:নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামকে অভিনন্দন...

নোয়াখালীতে ছয় আসনের ফলাফল: পাঁচটিতে বিএনপি, একটিতে এনসিপি জয়ী

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী...