সুবর্ণচরে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যা, মরদেহের খন্ডিত ২ টুকরো উদ্ধার

Date:

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা ::  নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ৪ টুকরো করে কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একটি ধান ক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম (৪২) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গৃহবধূকে কেটে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের  অংশ এখনো নিখোঁজ রয়েছে।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধান ক্ষেতে শামুক খুঁজতে এসে একটি টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে, আমি শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...