সেনবাগে মাদরাসার চার তলার জানালা দিয়ে পালাতে গিয়ে ছাত্রের মৃত্যু!

Date:

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে মাদ্রাসার চার তলা ভবনের জানালা দিয়ে রশি বেয়ে পালানোর সময় নিচে পড়ে সাজিদ হোসেন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (১৫) নামের অপর এক ছাত্র আহত হয়েছে। 

সাইফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।সাজিদ হোসেন সেনবাগ পৌরসভার আবুল কাশেমের ছেলে। আহত সাইফুল ইসলাম একই পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার চতুর্থ তলা ভবন থেকে নেমে পালানোর চেষ্টা করে সাজিদ ও সাইফুল। এসময় তারা চার তলা ভবনের একটি জানালার ফাঁকা জায়গাতে রশি লাগিয়ে নিচে নামার চেষ্টা করলে রশি ছিঁড়ে দুই জন নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন এবং সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। 

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সাজিদ নামের এক ছাত্র নিহত হয়েছে। তবে তাদেরকে নির্যাতন বা ভয় দেখানো হয়েছে কি না বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...