আবারও রেকর্ড, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত এক লাখ ১৬ হাজারের বেশি

Date:

আন্তর্জাতিক ডেস্ক :: ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। বৃহস্পতিবার ভাইরাসটির নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১৬ হাজারের বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ।

নতুন করে পাঁচ হাজার প্রাণহানিতে, মোট মৃত্যু তিন লাখ ৬২ হাজারের বেশি। মহামারীর পাঁচ মাসে, এদিন সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। মারা গেছেন প্রায় ১৩শ’ মানুষ। নতুন আক্রান্ত ২৪ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত সাড়ে চার লাখের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে নতুন করে ১২শ’ মানুষের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ১ লাখ সাড়ে ৩ হাজার। আক্রান্ত ১৭ লাখ ৬৮ হাজার মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে।

মৃত্যু তুলনামূলক কম হলেও রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে চার লাখ। ইতালি-স্পেন-ফ্রান্সে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত থাকলেও যুক্তরাজ্যে প্রাণ গেছে আরও পৌনে ৪শ’ মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ

গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট কেবল একটি নাগরিক সেবা...

বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতিমুক্ত নয়

শিক্ষকতাও এর বাইরে নয়। একটি দেশ ও জাতি গঠনের...

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন, ফখরুল ইসলাম এমপিকে অভিনন্দন, এলাকায় মিষ্টি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও...

জাসদ নেতার পিতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ’র শোক

টাইম ডেস্ক:জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক...