এবার সোনাইমুড়ীতে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

Date:

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে ইউছুফ নামের এক প্রধান শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে অভিভাবক ও স্থানীয় লোকজন।

শনিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করে পুলিশে দেন তারা। অভিযুক্ত ইউছুফের বাড়ি সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকায়। তিনি নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব মির্জা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ গত এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে কৌশলে ডেকে মোবাইলে পর্ন ভিডিও ও ছবি দেখাতো। একইসাথে ক্লাস ও অফিস কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতো, ছাত্রীদের বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে উঁকি মারতো ও কয়েকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করে। পরে ভুক্তভোগী ছাত্রীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানায়। এর ভিত্তিতে শনিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ইউছুফকে আটক করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, অভিযুক্ত শিক্ষক ইউছুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাটে আবারো দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা...

কোম্পানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর...

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...