ওবায়দুল কাদের’র পক্ষে কোম্পানীগঞ্জে ২২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র পক্ষ থেকে ২২শত পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ খাদ্যও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য ও ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, চরপার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...