কবিরহাটে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Date:

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রী (২৪)-কে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুর রহমান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার সকালে ভিকটিম বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে। ভিকটিম চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা। সে কবিরহাট সরকারি কলেজের স্নাতক (ডিগ্রি) শেষ বর্ষের ছাত্রী।ভিকটিমের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী সাইফুর রহমানের সাথে দীর্ঘ ৭বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার। বিদেশ থেকে আসার পর নিয়মিত সাইফুর রহমানের সাথে তার যোগাযোগ হতো। গত ২৩ আগস্ট শুক্রবার বিকেলে তারা একসাথে ঘুরতে বের হয়। ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় সাইফুর ভিকটিমকে তার বাড়ীর একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যায়। পরে বিয়ে করবে বলে রাতভর তাকে একাধিকবার ধর্ষণ করে। শনিবার ভোরে তাকে কৌশলে বাড়ীতে পাঠিয়ে দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় সাইফুর।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...