কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

Date:

টাইম ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদ পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে, বিভিন্ন অপশক্তি, দেশের ভিতরে এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার , পুলিশ সংস্কার সহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতানন্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে অপশক্তির দৌরাত্মকে গুড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা বা নাটক করতে দেওয়া হবে না। জুলাইয়ের গণহত্যার জমিতে ফ্যাসিবাদকে ফিরতে দেয়া যাবে না। তার জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার সমাজ শক্তি ও ছাত্র শ্রমিকসহ গণমাধ্যমের সবাইকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক ক্ষণে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বিকেলে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখার প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন সরকারকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে হবে। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সবাইকে ধৈর্যশীল থাকার অনুরোধ জানান।
জেএসডি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান,বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা,সুমন খান,নাসির উদ্দিন স্বপন,শহীদ চৌধুরী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ, উন্মোচিত হলো ম্যাগাজিন

নোয়াখালী প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইনক এর...

দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি:বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে...

এক স্বপ্নের ফেরিওয়ালা গোলাম ছারওয়ার মিশু, স্বপ্ন দেখেন আলোকিত সিরাজপুর গড়ার

টাইম ডেস্ক:কেউ রাজনীতি করেন ক্ষমতার জন্য, কেউ ব্যক্তিগত স্বার্থে।...

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে...