কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে ৫৮৮ কোটি টাকার প্রকল্প, নীরব পানি উন্নয়ন বোর্ড!

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রকল্প এলাকার পাশ থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন করে নির্মাণকাজ চালানোর অভিযোগ রয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সরকারের ৫৮৮ কোটি টাকার প্রকল্প। এদিকে কাজের ২০ শতাংশও শেষ না হতেই ২৭০ কোটি টাকা উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, উড়িরচর-নোয়াখালী অংশে পানি উন্নয়ন বোর্ডের এ প্রকল্পটি নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)।
অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের পাশ থেকে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজে ব্যবহার করছে। এতে নদীভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রেজারচালক বলেন, পানি উন্নয়ন বোর্ডের জেলা পর্যায়ের নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছে। তাঁরা নদী থেকে বালু উত্তোলন করে প্রকল্পে সরবরাহ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে বালু উত্তোলন করে ক্রসড্যাম নির্মাণ করতে পারে না। এভাবে নির্মাণকাজ চলতে থাকলে ক্রসড্যামটি অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে নদীভাঙন রোধের পরিবর্তে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল খবরের কাগজকে বলেন, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। কাজটি নৌবাহিনী করছে, তাই এর বেশি তিনি কিছু জানেন না।
প্রকল্পের পরিচালক কমান্ডার রাফি বলেন, একনেকে প্রকল্পটি অনুমোদনের সময় বালু উত্তোলনের বিষয়টি উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) উল্লেখ করা হয়েছে। তারপরও অনুমতির জন্য বিষয়টি জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলনের অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হলে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু অনুমোদন না দিয়ে সেটি ফেরত পাঠানো হয়েছে। এরপরও বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম বলেন, প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বিষয়টি জানার পর তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে...

ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে হৃদরোগে রিপা প্যাথলজির মালিক হারুন’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান রিপা...

চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জামাল বাহার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে...

কোম্পানীগঞ্জে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ...