কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা, মুচলেকা দিল ব্যবসায়ী

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ::নোয়াখালীর চাটখিলে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে বলছে, বিভিন্নভাবে ফসলি জমি থেকে মাটি কাটার খবর পাওয়ায় মোহাম্মদপুর বানসা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো: হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

স্থানীয়রা বলছে, ‘উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসন অভিযানেও এসব মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হয় না। আমরা চাই, এসব অবৈধ মাটি কাটা ও পরিবহনে স্থায়ীভাবে বন্ধ হোক।’

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন বলেন, ‘মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে তার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি এই কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা প্রদান করেছেন। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, স্থানীয় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাহালুল, ইউপি মেম্বারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

গভীর সাগরে ভাসতে থাকা হাতিয়ার ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

নোয়খালী প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী...

জলাবদ্ধতায় যোগাযোগ বিচ্ছিন্নতা, হাসপাতালে যেতে না পেরে ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার...

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...