কোম্পানীগঞ্জের রামপুরে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাজিল প্রথম বর্ষের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম তারেক (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খান সাহেব ওরফে নজরুল ইসলামের ছেলে।

পরে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে রাত সাড়ে দশটার দিকে ধর্ষক তারেক ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো.নাহিদকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত (২২ জানুয়ারি) গ্রেফতারকৃত যুবক ওই মাদ্রাসা ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত যুবককে আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপর দিকে, এ ঘটনায় পলাতক অন্য আসামীকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...