কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে চারটি বসতঘর ভস্মীভূত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকার আজিম খাঁর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সালমা খাতুন, মো. শাহাজাহান, রাশেদ, সোহেলের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ওই পরিবার গুলোর লোকজন ঘুমিয়ে যায়। গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে চার দিকের লোকজন জড় হয়।পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে চারটি বসতঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী জানান, খবর পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কি কারনে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...