কোম্পানীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

Date:

বিশেষ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর আহাম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার বিকেলে নুর আহাম্মদ চৌধুরী তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বৎসর। রাত ৯টা ও সাড়ে ৯টায় ২টি জানাযা শেষে মরহুমের নিজ বাড়ীর দরজায় দাফন সম্পন্ন করা হয়।

তিনি এ উপজেলায় একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সকল পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। উপজেলার দুরদূরান্ত থেকে রাতেও তাঁর জানাযায় মানুষের ঢল নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রাধান্য পায় এবং শোক প্রকাশ করে সকল শ্রেণী পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...