কোম্পানীগঞ্জে ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জনকল্যাণ পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ পরিষদের সভাপতি ও সমাজসেবক জাহাঙ্গীর আলম মিরন।

আলোচনা সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সভাপতি এএইচ এম মান্নান মুন্না, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানীগঞ্জ শাখার সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আমানত উল্লাহ, চরকাঁকড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিরণ, পণ্ডিতের হাট ব্যবসায়ী কমিটির সভাপতি সৌরভ মান্নান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হেলাল উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোহাম্মদ হেদায়েত উল্লাহ বাদল।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম মিরন বলেন, আমার পিতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ছিলেন একজন আদর্শবান মানুষ। কর্মজীবনে তিনি ঘুষ দেওয়া ও নেওয়ার বিরোধিতা করতেন। এ কারণে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রেরণার নাম। তাঁর আদর্শ ও চিন্তাধারা আমাদের পথ দেখায়।
জাহাঙ্গীর আলম মিরন জানান, তাঁর পিতার আদর্শ অনুসরণ করে জনকল্যাণ পরিষদ আট দফা দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে চরকাঁকড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি ভাতা পেলে তা এলাকার উন্নয়নে ব্যয় করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

নিরাপদ অভিবাসন বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা ও চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ...

দারুল উলুম আল – ইসলামীয়া মাদ্রাসা বামনী’র মজলিসে আমেলা’র নতুন কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দারুল উলুম আল ইসলামীয়া বামনী...

বসুরহাটে ৪ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা

কোম্পনীগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বসুরহাটে ৪...