কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: অসন্ন শীতে শুরু হতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সকলকে সুরক্ষা ও সচেতন করে তুলতে নোয়াখালী জেলা প্রশাসক সবাইকে মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।

এরই অংশ হিসেবে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সকল পেশার মানুষকে সচেতন করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১২নভেম্বর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও দর্শনার্থীদের মাঝে এবং বসুরহাটের বিভিন্ন পেশার সাধারণ মানুষ, পথচারী, গাড়ীর যাত্রী, ব্যবসায়ী, দোকান কর্মচারী, রিক্সা শ্রমিকদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর এখন থেকে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, করোনা আতঙ্কিত  না হয়ে সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। এবং কোম্পানীগঞ্জকে নো মাস্ক, নো সার্ভিসেরও ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও জেলার সকল...

ক্যাশ ভল্টের ৬০ লাখ টাকা আত্মসাৎ, তিনজন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত ‘এস বি...

নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন তত্ত্বাবধায়ক ক্লোজড, সিভিল সার্জনকে অতিরিক্ত দায়িত্ব

নোয়াখালী প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল...

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির...