কোম্পানীগঞ্জে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরাগ রায়(১৮)নামে এক এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বসুরহাট সরকারী মুজিব কলেজের বিজ্ঞান বিভাগে দ্বীতিয় বর্ষের ছাত্র ছিলেন।

মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পরাগ রায় খুলনার পাইকগাছার পদ্যত রায়ের ছেলে। সে তার মা প্রশিকা এনজিওর কর্মকরত রিতা বিশ্বাসের সাথে ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পরাগ দীর্ঘদিন ধরে মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন।পরিবার থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করান।মঙ্গলবার রাতের কোনো এক সময় সে তার রুমের বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

জানা যায়, পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, খাদ্য ও শাকসবজির চারা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও...

বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন’র শেষ বিদায়, জাসদের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাইম ডেস্ক :স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, জাসদের প্রবীণ নেতা...

বসুরহাট পৌরসভার রামদী গ্রামে চোরচক্রের দৌরাত্ম্য: এলাকাবাসীর আতঙ্ক!

এএইচএম মান্নান মুন্না :নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদী...

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং...