কোম্পানীগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৫১) ও মহিন উদ্দিন দিদার (২৬) নামে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন বসুরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড়ের মৃত দুলা মিয়ার ছেলে এবং মহিন উদ্দিন দিদার পৌরসভা ৬ নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে  কোম্পানীগঞ্জসহ বিভিন্ন থানায় ৩ টি ও আনোয়ারের বিরুদ্ধে ৯টি বিষ্ফোরক, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন-কীর্তন ও প্রসাদ...

কোম্পানীগঞ্জে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে...

রংপুরে শিক্ষকসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের...

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু...