কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভুলু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইফা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাইফা বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এসময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় এলাকাবাসী ঘাতক ট্রাক ও এর চালক মো. আলমগীর (৪৫) কে আটক করে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত ) আবদুস সুলতান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মোশাররফ হোসেনকে স্মরণে জাসদের শোকসভা

নগর প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা,...

শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস এমপি ফখরুল ইসলাম’র

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল...

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসি ও এক হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি...

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২৭...